ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

আপডেট : ০৭ মে ২০২৫, ০৬:৪৭ পিএম

ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকা থেকে ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। 

আটককৃতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জিয়াবাড়ী গ্রামের আব্দুলের ছেলে হামিদুল(৩৫), আনসারুলের ছেলে শামীম (৩২), লাহিড়ী এলাকার তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩১)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। 

বিএসএফের বরাত দিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, আটক চার বাংলাদেশি ভারতে দীর্ঘদিন ধরে ছিল। অবৈধপন্থায় দেশে ফেরত আসার সময় বিএসএফ তাদের আটক করে। আটককৃতদের ফেরতের জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত