বড় মাস্টারপ্ল্যান না করলে জনদুর্ভোগ কমবে না: মোহাম্মদ এজাজ

আপডেট : ০৭ মে ২০২৫, ০৮:১৬ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকা-১৮ আসনের জনদুর্ভোগ কমাতে হলে বড় মাস্টারপ্ল্যান করতে হবে। ছোট ছোট সড়কগুলো করা হয়েছে, কিন্তু বড় তিনটি সড়ক ৩০ ফিট এগুলো ১০০ ফিট করতে হবে। না হলে এই অঞ্চলের জনদুর্ভোগ কোনওভাবেই কমবে না।

আজ বুধবার দুপুরে দক্ষিণখান কসাইবাড়ি এলাকায় সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যতে এখানে যখন বাড়িঘর শুরু হবে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়। ভবিষ্যতে এই অঞ্চল পুরান ঢাকার মতো হবে। তাই উত্তরখান ও দক্ষিণখানে তিনটি সড়ক পূর্বাচল থেকে বিমানবন্দর সংযোগ রয়েছে। এ সড়কগুলো মূল্যায়ন করে এগুলোকে ১০০ ফিট ৭০ ফিট করতে হবে। আমরা এরিক মধ্যে অনুমোদনের জন্য উদ্যোগ হাতে নিয়েছি। আর রেললাইন সড়ক গুলোতে ওভার ব্রিজ করার পরিকল্পনাও রয়েছে ডিএনসিসির। তিনটি রেল ক্রসিং ওভারব্রিক্স করে দিলে খুব সহজেই চলাচল করতে পারবে এই অঞ্চলের মানুষ।

অটোরিকশা নিয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ এজাজ বলেন, যে সকল অটোরিকশা এখন চলছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি আগামী মাস থেকে নতুন অটোরিকশা নামানো হবে। এর আগে তাদের প্রশিক্ষণ নিতে হবে। যাতে তারা বুঝতে পারে কোথায় তাদের দাঁড়াতে হবে কিভাবে বাহনটি ব্যবহার করতে হবে।

এ সময় তার সঙ্গে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত