ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে কড়া জবাব দেব: জয়শঙ্কর

আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:১৭ পিএম

ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার সকালে ভারত সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে তিনি এই বিবৃতি দেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ এপ্রিল পহেলগাম হামলার পর, ভারত ৭ মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায়। আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা খুব কড়া জবাব দেব তাতে কোনো সন্দেহ নেই।

এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বলেন, প্রতিবেশী এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত