শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:৩৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ মে) দিবাগত রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিজানুর রহমান সুধা সদনের বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত