রাজনৈতিক সফরে মালয়েশিয়ায় গেছেন আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি)'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
আজ বৃহস্পতিবার রাজনৈতিক সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যান তিনি।
এ সময় তাদের কুয়ালালামপুর এয়ারপোর্টে স্বাগত জানান এবি পার্টি মালয়েশিয়া শাখার আহ্বায়ক এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক ড. মুহাম্মাদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ, সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, বদরুল হুদা খান, সাহেব আলী, শবনম রহমান, রাসেল মাহমুদ সহ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ।
সফরে এবি পার্টির নেতৃবৃন্দ সপ্তাহব্যাপী মালয়েশিয়ায় দলীয় নেতাকর্মী এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সহ দলীয় কর্মসুচিতে অংশগ্রহণ করবেন।
পরকীয়ার জেরে স্ত্রীসহ নিজের শরীরে ব্যবসায়ীর আগুন 