মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। এই আয়োজনে বিশেষ দিনটিতে থাকছে 'ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম' আয়োজনে একটি ভালোবাসায় মোড়ানো সন্ধ্যা উপভোগ করতে পারবেন ৬ হাজার ৬৬৬ টাকায়। যেখানে মায়রে সাথে গল্পে গল্পে ভরে উঠবে রাতের আকাশ। এছাড়াও লেভেল-৬ এ অবস্থিত গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০ শতাংশ ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার ৫ হাজার ৫৫৫ টাকায়। যেখানে আপনি আপনার মাকে উপহার দিতে পারেন এক রাজকীয় ভোজের অভিজ্ঞতা। ফসবুকে থাকছে "উইন এ মাদার’স ডে স্পেশাল কেক" প্রতিযোগিতা, যেখানে ঢাকা রিজেন্সি পোস্টে মাকে ট্যাগ বা ম্যানশন করলেই জিতে নিতে পারেন এক ওয়েল ডিজাইন্ড সারপ্রাইজ কেক শুধুই আপনার মায়রে জন্য।
এই আয়োজন শুধু অতিথিদের জন্যই সীমাবদ্ধ নয়, বরং ঢাকা রিজেন্সি পরিবারকেও ছুঁয়ে গেছে অন্তর থেকে। এই বিশেষ দিনে সব সময়ই আলাদা করে বিশেষ আয়োজনের মাধ্যমে ঢাকা রিজেন্সির সকল কর্মজীবী মাকে যারা প্রতিদিনই দক্ষতা আর ভালোবাসার অনন্য ভারসাম্যে আগলে রাখনে তাদের সবাইকে, প্রতিষ্ঠান ও পরিবারের, পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে।
চবির ৫ম সমাবর্তনে পিএইচডি ডিগ্রি পাচ্ছেন ২২ গবেষক