চাঁদপুর সরকারি শিশু পরিবার

সীমানা প্রাচীর ভেঙে দুর্বৃত্তের চলাচলের পথ বন্ধ করল প্রশাসন

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:১৯ পিএম

আবারও চাঁদপুর সরকারি শিশু পরিবারের সীমানা প্রাচীর ভেঙে যাতায়েতের পথ তৈরি করেছে স্থানীয় কিছু দুর্বৃত্ত। এর ফলে শিশু পরিবারের শতাধিক এতিম শিশু-মেয়েসহ কর্মকর্তা কর্মচারীরা ছিলেন চরম নিরপত্তাহীনতায়। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন আজ বৃহস্পতিবার সেই পথ আবারো দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে।

চাঁদপুর সরকারি শিশু পরিবার সূত্রে জানা যায়,গত ৫ আগস্ট রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত শিশু পরিবারের পদ্মা ভবন সংলগ্ন উত্তর পশ্চিমের সীমানা প্রাচীরের প্রায় ৯ ফুট দেয়াল ভেঙে ফেলে। এরপর থেকে শিশু পরিবারের শতাধিক এতিম শিশু মেয়েসহ কর্মকর্তা কর্মচারীরা চরম নিরাপত্তহীনতার ঝুঁকিতে ছিলেন। প্রায়ই এসব দুর্বৃত্তরা শিশু পরিবারে দিনরাত প্রবেশ করে মেয়েদের উত্ত্যক্ত করা, মাদক সেবন করা, আড্ডা দেওয়াসহ বিভিন্ন গাছের ফলফলাদি চুরি করে নিয়ে যেত।

শিশু পরিবারের একাধিক শিশু জানায়, তাদের সীমনা দেয়াল ভেঙে ফেলায় আমরা দিনে বা রাতে শিশু পরিবারে ভবন থেকে বের হতে পারতাম না। বের হলে বখাটে ছেলে তাদের ইভটিজিংসহ খারাপ আচরণ করত। বিষয়টি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ছায়েফ উদ্দিন জেলা ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানালে বৃহস্পতিবার পুলিশি প্রহরায় নতুন করে সীমানা দেয়াল তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ছায়েফ উদ্দিন বলেন, ২০১৮ একই স্থানে একই দুর্বৃত্তরা শিশু পরিবারের ভেতর দিয়ে জোরপূবক চলাচলের চেষ্টা করলে তৎকালীন জেলা সমাজ সেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার সেখানে সীমানা দেয়াল তৈরি করে দেন। কিন্তু গত ৫ আগস্ট রাতে সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী মালিবাড়ির একদল দুর্বৃত্ত পুনরায় তাদের সীমনা দেয়াল রাতে অন্ধকারে ভেঙে ফেলে। এরপর থেকে শিশু পরিবারের সবাই চরম আতঙ্কে দিন কাটাত। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বিষয়টি জানার পর পুলিশের সহায়তা নিয়ে নতুন করে সীমনা দেয়াল তৈরি করেন।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। যাতে করে তারা আবার সরকারি সম্পত্তি জোর পূর্বক ভেঙে প্রবেশ করে সেখানে কোনও অপ্রীতিকর কিছু করতে না পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত