গোপালগঞ্জের মুকসুদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং আহত ১ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সময়ে ভাঙ্গা হতে গোপালগঞ্জগামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকা জেলার দোহারের তানভীর (৪৫), বরিশাল উজিরপুরের নাজমুল (৪০) এবং গাড়ির চালক লাভলু (৩৫)। আহত একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয়রা তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার ১ জনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ