গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক কারাবারি গ্রেপ্তার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ আশরাফ মাতুব্বর  নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৬।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঁচবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৬-এর সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার আশরাফ মাতুব্বরের বসতবাড়ির দক্ষিণ পাশে পানির ট্যাংকসংলগ্ন কাঠের লাকড়ির স্তুপের নিচ থেকে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত