কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।
রুহুল আমিন বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ধনপতিখোলা গ্রামের মৃত সুরুজ ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানার এসআই নিংওয়াই মারমা।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।
আ .লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার