আ. লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:৩৯ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) জুম্মা নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

পরে বিকাল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ আসেন আন্দোলনকারীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকাল ৩টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়কে সমাবেশ করে তারা।

সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ ছাত্র ও নাগরিকদেরও প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে যোগ দিতে দেখা যায়। কেউ কেউ মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত