গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে পুলিশ পরিচয় দিয়ে এক সাবেক প্রধান শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রধান শিক্ষক ওই গ্রামের মৃত মোগরব আলী সরকারের ছেলে শহিদুল ইসলাম। তিনি পাশের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ওই প্রধান শিক্ষক কিছু দিন আগে কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। এরপর তিনি তার স্ত্রী, দুই ছেলে ও এক ছেলের বউ নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ও তার পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত আনুমানিক ৩ টার দিকে পুলিশ পরিচয় দিয়ে দরজায় কড়া নারে ডাকাতদল। বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েই ঘরের দরজা খোলেন শহিদুল ইসলাম। দরজা খুলতেই সংঘবদ্ধ ডাকাতদল তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে ডাকচিৎকারের আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাবেক ওই প্রধান শিক্ষকসহ তার পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পরের দিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার পুলিশ অপারেশন (ওসি) যোবায়ের আহম্মেদ জানান, ডাকাতির খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ গিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাম্পাসে আসতে না পেরে বাইরের ভর্তি পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণে ববি উপাচার্য
রাজধানীর ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র 