বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৪তম রাউন্ডের ম্যাচে পয়েন্ট হারিয়েছে শীর্ষ স্থানে থাকা মোহামেডান। আজ বসুন্ধরা কিংস অ্যারেনাতে ফর্টিস ও মোহামেডানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের ২৩ মিনিটে পিয়াস আহমেদ নোভা গোল করলে এগিয়ে যায় ফর্টিস। তবে ৭৩ মিনিটে মাহাবুব আলমের দুর্দান্ত গোলে সমতায় ফেরে মোহামেডান। কর্ণার থেকে বল ক্লিয়ার করে ফর্টিস। বক্সের অনেকটা বাইরে বল পান মাহাবুব। দুর্দান্তভাবে লং রেঞ্জ শটে বল জালে পাঠান বদলি নামা মাহাবুব।
একই সময়ে মুন্সিগঞ্জে শহীদ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
তবে ময়মনসিংহ ভেন্যুতে ম্যাচ শুরু হতে প্রায় ১৪ মিনিট দেরি হয়েছে। তার কারণ রেফারি বদল। আজ বিপিএলের তিন ম্যাচের জন্য ১২ জন রেফারির তালিকা হয়েছিল। সেই তালিকা থেকে ৫ জন রেফারি রদবদল হয়েছে। রেফারিদের অনেকেই ম্যাচ পরিচালনায় অনাগ্রহী ছিলেন ৷সময় ও স্থানের উপর নির্ভর করে বাফুফের রেফারিজ বিভাগ রেফারি তালিকায় রদবদল করে। অন্তিম মুহূর্তে সিদ্ধান্ত হওয়ায় রেফারিরা তড়িঘড়ি করে যে যেভাবে পেরেছেন রওনা হন। তাতে শুধু ময়মনসিংহ-তে খানিকটা বিলম্বে শুরু হয় খেলা। সেখানে ঢাকা ওয়ান্ডারার্স ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।
ফেডারেশনের পক্ষ থেকে সোম-মঙ্গলবারের মধ্যে প্রিমিয়ার লিগের প্রথম লেগের অবশিষ্ট ও চ্যাম্পিয়নশিপ লিগের প্রথম পর্বের অর্থ পরিশোধের আশ্বাস দেয়া হয়েছে।
১৪ ম্যাচ শেষে ৩৫ পয়েন্টে শীর্ষেই রইলো মোহামেডান। কিংস ১৪ ম্যাচ শেষে ২৫ পয়েন্টে তিনে। অর্থাৎ শীর্ষে থাকা দলের সঙ্গে তিনে থাকা কিংসের পয়েন্টের ব্যবধান একই রইলো (১০ পয়েন্ট)।
১৯ পয়েন্টে ফর্টিস ছয় নম্বরে এবং ২০ পয়েন্টে পাঁচে ব্রাদার্স ইউনিয়ন। টেবিলের তলানির দুই দল ওয়ান্ডারার্সের পয়েন্ট ১০ আর চট্টগ্রাম আবাহনীর ৩।
রাতেই বিশেষ বিমানে দুবাই আসছেন রিশাদ-নাহিদ
নতুন প্রতিভার খোঁজে আসছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট