নির্বিচার হত্যার দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিত করতে হবে

আপডেট : ১০ মে ২০২৫, ০১:৩৮ পিএম

নির্বিচার হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন। শনিবার (১০ মে) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতি বলা হয়, পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গত ১৫ বছর যাবত একটা গুম-খুন-হত্যা জনগণের কণ্ঠরোধ, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুঠপাঠ, অর্থপাচার এবং সর্বব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় গত জূলাই-আগস্টে আন্দোলনরত ছাত্র-শ্রমিক-জনতার ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে এবং হাজার হাজার মানুষ আহত করে। এখনো বহু মানুষ চিরস্থায়ী পঙ্গুত্ববরণ করে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। এরকম অপরাধের সাথে দল হিসেবে যে আওয়ামী লীগ যুক্ত ছিলো তা আমরা দেখেছি এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিবদেনে উঠে এসেছে।

বিবৃতি আরও বলা হয়, আমরা এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত সমস্ত রাজনৈতি ব্যক্তিদের যেমন তেমনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করেছে এবং এসব প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানাই। আমরা অবিলম্বে এ সমস্ত ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনার জোর দাবি জানাই। আমরা মনে করি এই বিচারিক প্রক্রিয়ার ভেতরে দিয়ে বাংলাদেশে ভবিষ্যত ঠিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত