সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

আপডেট : ১০ মে ২০২৫, ০৬:০০ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। উদ্ভূত পরিস্থিতিতে নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকারের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত