প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয় দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। 

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে আজ বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। 

বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত