ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

আপডেট : ১০ মে ২০২৫, ০৪:২৭ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আনু মিয়া (৬১) নামের হত্যা মামলার এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন।

শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় ওই বন্দিকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, আনু মিয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কামালকান্দি পাচকিতা গ্রামে। তিনি মুরাদনগর থানার হত্যা মামলার আসামি ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত