ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ

আপডেট : ১০ মে ২০২৫, ০৫:১৯ পিএম

ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।

দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শেহবাজ শরিফ এই মতামত প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারত পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও, পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পাল্টা অভিযান 'বানিয়ান মারসুস' এ সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের ওপর আক্রমণ শুরু হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত