রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার পাশের রাস্তা থেকে হালিমা বেগম (২৮) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পুলিশ কলাবাগান নর্থ সাউথ রোডের ৩৩/৩ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে।
আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) প্রহল্লাদ রায় উল্লেখ করেন, হালিমার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি থানার খোলাবাড়ি গ্রামে। তার স্বামীর নাম আব্দুল হাই। আর বাবার নাম দানেশ। গৃহপরিচারীকার কাজ করতেন হালিমা।
তিনি আরও উল্লেখ করেন, মদিনা ভিলার ৬ষ্ঠ তলার ছাদে লোহার দিয়ে সিঁড়ি ঘরের উপরে ওঠার চেষ্টা করছিলেন তিনি। এ সময় পা পিছলে সেখান থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে নিহতের স্বামী আব্দুল হাই জানান, কয়েকটি বাসায় কাজ করেন তার স্ত্রী। গতকাল শুক্রবার ভাড়া বাসার ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিলেন তিনি। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
ফ্যাসিবাদে শেষ পেরেক আমরাই মারব: হাসনাত আবদুল্লাহ