ফুটবল শুধু খেলা নয়, এটা আমাদের রাজনীতির অংশ: মোস্তফা জামান

আপডেট : ১১ মে ২০২৫, ০৪:৩৫ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চলছে। এটা আমাদের রাজনীতিতে প্রসার লাভ করবে বলে আমি বিশ্বাস করি।

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের আদাবর থানা বনাম মিরপুর থানা খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জিয়া ফুটবল টুর্নামেন্টসহ আগামীতে যতগুলো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, মহানগরের ২৬টি থানার বিএনপিসহ অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য প্রধান সমন্বয়ককে অনুরোধ জানান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ ছাড়া ও যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এ বি এম এ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মহানগর যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, মহানগর সদস্য আফাজ মোবারক হোসেন, সি এম আনোয়ার, খন্দকার রিপন হাসান, আব্দুল আলী, যুবনেতা সম্রাট, এস এ খোকন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত