প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে অনেক মানবিক। তবেই শিক্ষার ভীত সুসংহত মজবুত হবে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কো- কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে, তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানব সম্পদে পরিণত হবে।
উপদেষ্টা আরো বলেন, প্রধান শিক্ষকের নেতৃত্ব দক্ষতায় বিদ্যালয় সফলতা লাভ করে। তাদের সম্পূর্ণ বিকাশকে সম্ভব করে তোলার মাধ্যমে বৈষম্যমুক্ত শক্তিশালী জাতি গঠনে শিক্ষকবৃন্দ অবদান রাখতে পারেন। পাশাপাশি অভিভাবকবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির সাথে প্রধান শিক্ষক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী। এর আগে উপদেষ্টা সকালে উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ এর কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
সৌদি আরবে বিদেশিদের কর্মসংস্থানের তালিকার শীর্ষে বাংলাদেশ
৭ নম্বর জার্সিতেই পর্তুগাল দলে অভিষেক রোনালদো জুনিয়রের