পিসিবির পদ ছাড়লেন শোয়েব মালিক

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:২৯ পিএম

ঘরোয়া টুর্নামেন্টের জন্য পাঁচজন মেন্টর নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই পাঁচজনের একজন ছিলেন শোয়েব মালিক। দুই সপ্তাহ আগে সেই পদ ছেড়েছেন তিনি।

এখন শুধু চুক্তিভিত্তিক অন্য দায়িত্বগুলো পালন করবেন। শোয়েব মালিক জানান, 'এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। নিজের দায়িত্বগুলো নিয়ে ভাবার পর বুঝলাম, একসঙ্গে এত কিছু সামলাতে গেলে আমি আমার সেরাটা দিতে পারবো না-পাকিস্তান ক্রিকেটের জন্যও না, আমার অন্যান্য পেশাগত ও ব্যক্তিগত অগ্রাধিকারগুলোর জন্যও না। সব পক্ষের প্রতি সুবিচার নিশ্চিত করতে তাই বিশ্বাস করি সরে যাওয়ার এটাই সঠিক সময়। পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করা ছিল অসাধারণ অভিজ্ঞতা, যা চিরকাল মনে রাখবো।’

পাঁচ মেন্টরই ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন। মালিক বাদে বাকি চারজন হলেন - মিসবাহ উল হক, সাকলাইন মুশতাক, সরফরাজ আহমেদ ও ওয়াকার ইউনুস। গত বছরের আগস্টে তাদের নিয়োগ প্রক্রিয়া বিতর্ক সৃষ্টি করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত