দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানকে হুট করেই দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এরপর থেকেই গুঞ্জন- বিসিবি তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে তো? এর মাঝেই খবর বেরোয়, সাকিব নাকি অনাপত্তিপত্র চাননি। তবে খোঁজ নিয়ে পাওয়া গেল ভিন্নরকম তথ্য।
আজ বৃহস্পতিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর কাছে প্রশ্ন ছিল- সাকিব অনাপত্তিপত্র চেয়েছেন কিনা? জবাবে দেশ রূপান্তরকে মিঠু বলেন, ‘হ্যাঁ, চেয়েছে’। বিসিবি অনাপত্তিপত্র দিচ্ছে কিনা- এ বিষয়ে মিঠু বলেন, ‘না দেওয়ার কী আছে? স্বাভাবিক বিষয়টা হচ্ছে- সাকিব আল হাসান তো জাতীয় দলে নেই। সে চাইছে এবং সরকারও (জাতীয় দলকে) পাকিস্তানে যাওয়ার অনুমতি দিছে। আমি তো ক্রিকেট অপারেশনস না। এটা ফাহিম ভাই বলতে পারবে। তবে আমার মনে হয়, সাকিবের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়।’
উল্লেখ্য, পিএসএলের চলতি আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেকের পর তিনি দুই মৌসুম (২০১৭ ও ২০২৩) পেশোয়ার জালমির হয়ে খেলেছেন। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৬.৩৬ গড় ও ১০৭.১৪ স্ট্রাইক রেটে সাকিব করেছেন ১৮১ রান। বল হাতে ৭.৩৯ ইকোনোমিতে শিকার করেছেন ৮ উইকেট।
যুদ্ধের আতঙ্কে আইপিএলে ফিরছেন না একাধিক বিদেশি ক্রিকেটার
আইপিএল খেলার অনাপত্তিপত্র পেলেন মোস্তাফিজ; তবে...