ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি নকল শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
এ সময় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলায় সাতৈর বাজার সংলগ্ন শেলাহাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
দণ্ড পাওয়া আশরাফ মল্লিক (২৭) ওই এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার সংলগ্ন শেলাহাটি গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য তৈরির কারখানা চালাচ্ছিলেন মো. আশরাফ মল্লিক নামে এক ব্যক্তি। তিনি ওই কারখানায় নকল শিশু খাদ্য উৎপাদন করে বিভিন্ন বাজারে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সেনা ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, আশরাফ মল্লিক নকল শিশু খাদ্য তৈরি ও বাজারজাত করে আসছিলেন। তাকে ভ্রমমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ১৩ ধারাই ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‘জয়া আর শারমিন’ ৪ সিনেমা হলে
জামায়াত জান্নাতের টিকেট দেয় না, পথ দেখায়: হেলাল উদ্দিন 