আছিয়া হত্যার রায়

ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াতে ইসলামীর আমির

আপডেট : ১৭ মে ২০২৫, ০১:১৮ পিএম

রায় নিয়ে আছিয়ার পরিবারের এমন অসন্তুষ্টির বিষয়টি ভেবে দেখে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেছেন, মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দুমাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হল। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি ভেবে দেখার মত। ন্যায়বিচার নিশ্চিত হোক।

তিনি লিখেছেন, খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে, লম্পটদের জন্যে এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ।

ডা. শফিকুর রহমান আরও বলেছেন, আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিলো, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডেরও বিচার অতি দ্রুত দেখতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত