বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে এই আবেদন করেন হারুন অর রশিদ নামের একজন নাগরিক।
মামলায় অভিযুক্তরা হলেন, দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরি, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা একাধিক গোপন বৈঠকের মাধ্যমে মিথ্যা অভিযোগ সৃষ্টির পরিকল্পনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত।
মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেয়া হয়, যা আইনের পরিপন্থী।
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, বন্ধ যান চলাচল