রিয়াল মাদ্রিদের পাট চুকিয়ে কার্লো আনচেলত্তি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রহর গুনছেন। ইতোমধ্যে কোচিং স্টাফও তিনি প্রায় ঠিকঠাক করে ফেলেছেন। এবার জানা গেল, তার অধীনে ব্রাজিলের প্রথম স্কোয়াডও নাকি প্রস্তুত হয়ে গেছে, যাতে আছেন নেইমার, কুতিনহোরা। এই দাবি করেছে এনবিসি স্পোর্টস।
আগামী জুনে ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ৬ জুন তাদের প্রতিপক্ষ ইকুয়েডর এবং ১১ জুন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। পয়েন্ট টেবিলে ইকুয়েডর আছে দুইয়ে, ব্রাজিল চারে আর প্যারাগুয়ে পাঁচ নম্বরে। এই দুটি ম্যাচের জন্য নাকি ইতোমধ্যে স্কোয়াডও ঠিক করে ফেলেছেন আনচেলত্তি।
এনবিসি স্পোর্টসের মতে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে আছেন- নেইমার, কুতিনহো, এন্দ্রিক, লুইস জুনিয়র, অ্যান্টনি, থিয়াগো সিলভা, ভিনিসিয়ুস জুনিয়র, এডারসন, রিচার্লিসন, গেরসন, ফিরমিনো, রদ্রিগো, অস্কার, রাফিনহা, দানি আলভেজ, গ্যাব্রিয়েল জেসুস, মার্সেলো, ক্যাসেমিরো, ইগোর জেসুস, এস্তেভাও, সাভিনহো।
এশিয়া কাপে খেলবে না ভারত
শিরোপা নিশ্চিতের পর মৌসুমে প্রথম হার বার্সেলোনার