ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারসহ ৩ দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১৯ মে) রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ভিসির বাসভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় সাম্য হত্যায় ৩ জনকে আটকের নাটক করা হয়েছে অভিযোগ করে ঢাবি ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস দ্রুত ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান।
এ ছাড়া বিগত দিনের অনিরাপদ ক্যাম্পাসের বিভিন্ন ঘটনায় ভিসি এবং প্রক্টরের দায় নিতে হবে বলে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা।
রাজউকের সাবেক চেয়ারম্যান-বিজিবির সাবেক ডিজি’র ব্যাংক হিসাব অবরুদ্ধ