বকশীগঞ্জে ভটভটি উল্টে চালকের সহযোগীর মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:০০ পিএম

জামালপুরের বকশীগঞ্জে শ্যালো মেশিনে চালিত একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকের সহযোগী মো. রাকিব মিয়ার (১৮) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর টানা ব্রীজ এলাকায় সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নামাপাড়া গ্রামের শাহ আলীর ছেলে।

জানা যায়, বেলা ১২ টার দিকে শ্যালো মেশিনে চালিত ভটভটি নিয়ে চালক ও তার সহযোগী রাকিব নিলাক্ষিয়া ইউনিয়নের দাড়িপুর থেকে ঝগড়ারচর যাওয়ার উদ্দেশ্যে বের হয়। ঝগড়ারচর যাওয়ার পথে কুশলনগর টানা ব্রীজ এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালকের সহযোগী রাকিব মিয়ার মৃত্যু হয়। 

বকশীগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত