বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন দিনের ব্যবধানে কিশোরসহ তিন মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৫, ০৩:০৩ পিএম

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে নগরের মেহেদীবাগ এলাকায় ন্যাশনাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

জান্নাতুল ফেরদৌসের বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সিরাজের মেয়ে। 

এ নিয়ে গত তিনদিনের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরসহ তিনজনের মৃত্যু ঘটলো।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নগরের মেহেদীবাগে বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে আসার পর গুরুতর আহত অবস্থায় জান্নাতুল ফেরদৌসি নামের ওই নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত রবিবার (১৮ মে) সকালে নগরের এম এম আলী সড়কের বশর ভিলা নামের একটি বাড়িতে নিরাপত্তাপ্রহরী আবু তৈয়ব (৪৫) বিদ্যুস্পৃষ্ট হন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে মারা যান রবিউল নামের এক কিশোর। মারা যাওয়া কিশোর রবিউলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। নিরাপত্তা প্রহরী তৈয়বের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত