হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণের প্রজ্ঞাপন জারি

আপডেট : ২২ মে ২০২৫, ০২:৩৪ পিএম

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বিচারক পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ ৯৬–এর দফা (৬) মোতাবেক’ খোন্দকার দিলীরুজ্জামানকে ২১ মে বিচারক পদ থেকে অপসারণের আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক নিউজ আপডেটে জানানো হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন বিবেচনায় রেখে এই অপসারণ কার্যকর করা হয়েছে।

খোন্দকার দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালের ৩০ মে স্থায়ী হাইকোর্ট বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করেন।

এর আগে ১৮ মার্চ হাইকোর্ট বিভাগের আরো একজন বিচারক—খিজির হায়াতকে—রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬–এর দফা (৬) অনুযায়ী অপসারণ করেন। খিজির হায়াতও ২০১৮ সালের ৩১ মে অতিরিক্ত বিচারক ও ২০২০ সালের ৩০ মে স্থায়ী বিচারপতি হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত