আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।
রবিবার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর।
এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত গুমের ঘটনাগুলোর বিচার ট্রাইব্যুনালে হবে। এছাড়া বিচ্ছিন্ন গুমের ঘটনাগুলোর বিচারসংশ্লিষ্ট আদালতে হবে।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার এক প্রসিকিউটর জানান, অন্য একটি মামলার তদন্তে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে একটি সূত্র পেয়েছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন