কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মাঝে এক দফা যুদ্ধ হয়ে গেছে। দুই দেশই আপাতত যুদ্ধবিরতি পালন করছে। তবে ভারত ঘোষণা দিয়েছে, আইসিসি বা এসিসির ইভেন্টেও তারা আর কখনো পাকিস্তানের সঙ্গে খেলবে না। ভারতের এমন বক্তব্যের প্রেক্ষিতে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর সূচি ঠিক করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
রাজনৈতিক কারণে গত প্রায় এক যুগ ধরে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু আইসিসি এবং এসিসির ইভেন্টেই দেখা যেত ভারত-পাকিস্তানের মহারণ। এখন হয়তো সেটাও দেখা যাবে না। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আসন্ন আইসিসির বার্ষিক সভায় নাকি বিষয়টি নিয়ে আলোচনা হবে। ভারত এবং পাকিস্তানকে যেন কোনো বৈশ্বিক আসরে একই গ্রুপে না রাখা হয়- সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
বাণিজ্যিক কারণেই আইসিসি সাধারণত ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখত। দর্শকদের বিপুল চাহিদাও আছে এই দ্বৈরথ নিয়ে। কিন্তু আইসিসি যদি নতুন সিদ্ধান্ত নেয়, তাহলে নক-আউট পর্ব ছাড়া দুই দলের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে ভারত কোনো প্ল্যাটফর্মেই পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে নক-আউট পর্যায়ে পাকিস্তানের মুখোমুখি হলে সেক্ষেত্রে কী হবে- তা এখনো পরিস্কার নয়।
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র পিটিআইকে বলেছে, ‘আইসিসির বার্ষিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা আছে। আমার মনে হয় না, টুর্নামেন্টের নক-আউট পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারত কোনো আপত্তি করবে। তবে আইসিসি টুর্নামেন্টগুলোর পুরনো রীতি অনুযায়ী দুই দলের একই গ্রুপে না খেলার সম্ভাবনাই বেশি।’
সাকিব মিরাজের সঙ্গে রিশাদও লাহোর কালান্দার্সে
দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজ জানান দিলেন, তিনি হারিয়ে যাননি
সিরিজ হার জীবনের অংশ: লিটন দাস