চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৫, ০২:৩৪ পিএম

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে থেকে শুক্রবার (২৩ মে) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ১০ আসামি হলো আহসান হাবিব সৈকত (২২), মাঈন উদ্দিন (৫৮), ওহিদ উল্যা (৫৫), পেয়ারা বেগম (৫৫), আব্দুর রহিম (৬০), এমরান হোসেন (২৪), সুরমা আক্তার (৩৬), রায়হান (২১), বিউটি বেগম (৪৫), আনোয়ার হোসেন। আসামিদের বাড়ি চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দস্যুতা, লুণ্ঠন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ৮ আসামি, সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামি ও মোবাইল চুরির ঘটনায় ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত