রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাস মো. জসিম উদ্দিন বলেন, একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। একনেক সভার সারসংক্ষেপ পরবর্তী সময়ে ইমেইল করে পাঠানো হবে।
মূলত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি বহু বছর ধরে চলে আসছে। কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছেন পরিকল্পনা উপদেষ্টা।
সারজিস আলমকে আইনি নোটিশ, চাইতে হবে ক্ষমা
কাবরেরার চোখে ভারতের চেয়ে যেখানে পিছিয়ে বাংলাদেশের ফুটবল