রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হয়েছে হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার' সেন্টার।
এখান থেকে ব্লাড ক্যান্সার ও রক্তরোগ সম্পর্কিত রোগীরা সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার (২৭ মে) সেন্টারের উদ্বোধন করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, শুরুতে শনাক্ত হলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৮০ শতাংশ শিশু রোগটি থেকে মুক্তি পেতে পারে। দেশে ক্রমাগতভাবে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। এখন প্রতি লাখে ১১৪ জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ক্যান্সারকে থামাতে হলে রোগ নির্ণয় করতে হবে। শুরুতে ধরা পড়লে ক্যান্সার এর চিকিৎসা সম্ভব।
সভার সভাপতি ও ইনসাফ বারাকাহ হাসপাতালের কনসালটেন্ট রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ইনসাফ বারাকাহ হাসপাতালে দেশের বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞরা (হেমাটোলজিস্ট) চিকিৎসা ও পরামর্শ দেবেন। একই সাথে এই হাসপাতালে রক্ত রোগ সম্পর্কিত নানা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় এখানে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থাও রয়েছে।
এসময় জাতীয় ক্যান্সার হাসপাতালের গাইনি ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. বেগম রোকেয়া আনোয়ার, রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফেরদৌসী বেগম, ডা. আরিফ উর রহমান, ডা. রিফাত জিয়া হোসেন, ডা. তাসনিম হোসাইন এবং হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জমি রেজিস্ট্রি করতে গিয়ে ছাত্র-জনতার হাতে আটক সাবেক ভূমিমন্ত্রী
চান্দিনায় মৃত্যুর ১ বছর পর কবর থেকে আতিকুলের লাশ উত্তোলন