আগামী জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এরই মধ্যে আগামী নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তে জাতীয় নির্বাচন ঘুরপাক খাচ্ছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি একথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণ বিএনপির সকল ক্ষমতার উৎস। তাই আগামী নির্বাচনে জনগণ সরকার গঠনের সুযোগ পেলে পর্যায়ক্রমে দলের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন করবে।
তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের তরুণদের প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চায়।
তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে। যেকোনো কর্মসূচি পালনের জন্য দরকার একটি নির্বাচনী সরকার। আর বিএনপি শুরু থেকেই এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
তারেক রহমান বলেন, আর কথা বলার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের সময়। দেশের বহুল জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের আর পিছিয়ে থাকতে হবে না।
বাংলাদেশে তামাকজনিত রোগে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু
ব্রাজিলের ফুটবলাররা সহজ-সরল, শান্ত ও বিনয়ী: আনচেলত্তি