গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:২৪ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. সিহাব (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে সোনালী মার্কেট সংলগ্ন পাকা রাস্তা পারাপারের সময় পিছন থেকে মাহেন্দ্র গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিহাব উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের মো. ইমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, সড়ক পারাপারের সময় হঠাৎ পিছন থেকে মাহেন্দ্র গাড়ির ধাক্কায় ছেলেটা মারা যায়, এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়, এখন আঞ্চলিক সড়কেও দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ জানান, মৃত অবস্থায় ঐ যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঘটনার সততা নিশ্চিত করে গজারিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, ঘাতক মাহেন্দ্রর গাড়িটি পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত