অল্প সময়ের মাঝে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার পেয়ে গেল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য আজ বুধবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে আছেন হামজা চৌধুরী, শমিত সোম এবং ফাহামিদুল ইসলাম। এর আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও আছে। তবে এখনই প্রবাসীদের ওপর প্রত্যাশার চাপ দিতে বারণ করলেন কাবরেরা।
বুধবার দল ঘোষণার সময় কাবরেরার কাছে প্রশ্ন ছিল, শমিত সোমকে পাওয়ায় বাংলাদেশের মিডফিল্ডের শক্তি কতটা বাড়ল? এটাই কি এশিয়ার সেরা মিডফিল্ড কিনা? জবাবে তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই, তবে দক্ষিণ এশিয়ায় আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী। বিশেষ করে আমাদের গ্রুপে (এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ)। যদি সেরা নাও হই, আমাদের মাঝমাঠ সম্ভবত খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
কানাডা প্রবাসী শমিত সোমকে নিয়ে এখনই প্রত্যাশার পারদ চড়াতেও মানা করলেন কাবরেরা, ‘শমিত মানসম্পন্ন ফুটবলার, কিন্তু তার ব্যাপারে আমাদের ধৈর্য্য ধরতে হবে। কেননা, মানিয়ে নেওয়ার জন্য সে খুবই অল্প সময় পাচ্ছে। কানাডা থেকে থেকে লম্বা ভ্রমণ করে এসেছে, এখানকার কন্ডিশন ভিন্ন, তবে আমরা তাকে নিয়ে ইতিবাচক। ভুটান ম্যাচে আমি ২৫ জনকে রাখব, সামিতকে ছাড়া। এরপর ২৩ জনের দল চূড়ান্ত করব।’
ব্রাজিলের ফুটবলাররা সহজ-সরল, শান্ত ও বিনয়ী: আনচেলত্তি
ম্যানইউর উপর 'প্রতিশোধ' নিতে গিয়ে নিজেকে ফিরে পেয়েছেন আন্তোনি