'থার্ড টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দরে হবে ই-গেট'

আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:২২ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

আজ বুধবার বেবিচক সদর দপ্তরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের সঙ্গে বৈঠকে এই বিষয়ে বিস্তারিত কথা হয়।

বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান ১ ও ২ নম্বর টার্মিনালে স্থাপিত ই-গেটগুলোর কার্যকারিতা এবং তৃতীয় টার্মিনালেও ই-গেট স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে উভয় সংস্থাই ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হিসেবে আসন্ন উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে সেখানেও ই-গেট স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদপ্তর ও বেবিচক একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত