আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারের সংখ্যা ফিফটি করলেন শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে লাহোরে এ কীর্তি গড়েন বাংলাদেশের বাঁহাতি পেসার। ম্যাচের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলেই পাকিস্তানের ফর্মে থাকা ওপেনার ফখর জামানকে ঝটকা দেন শরিফুল। তার গুড লেন্থে করা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ফখর। ফলাফল লেগ বিফোর উইকেট।
তার আগে ম্যাচের তৃতীয় বলেই সাইম আইয়ুবকে ‘গোল্ডেন ডাক’ উপহার দেন শেখ মেহেদি। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১২/২।
২০২১ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় শরিফুলের। সেই থেকে এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন শরিফুল। ৪৫তম ম্যাচে এসে উইকেটে ফিফটি ছুঁলেন তিনি। তার সেরা নৈপুণ্য ২১ রানে ৩ উইকেট।
আরও ১৯ ফেডারেশনের নতুন কমিটি
বাংলাদেশ সিরিজকে ‘ভারী খাবারের আগে স্যুপ খাওয়া’ বললেন বাসিত!