বগুড়ায় রাতভর ‘ব্লক রেইড’ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ, হেরোইন, গাঁজাসহ দেশিয় অস্ত্র, মাদক বিক্রির নগদ টাকাসহ ১০জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বগুড়া শহরের চকসুত্রাপুর হরিজন কলোনীতে মাদক বিরোধী অভিযান ‘ব্লক রেইড’ পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকার শতাধিক বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা তল্লাসী পরিচালনা করে। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন।
তল্লাসী চলাকালে প্রাথমিক গণনা অনুযায়ী, অভিযানে ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দাসহ ছোট বড় ৩০টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে এক নারী মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনা সদস্য রাত থেকে সকাল পর্যন্ত কয়েকধাপে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায় ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বড় কারবারিরা তাদের নিজ নিজ বাড়িতে তালা দিয়ে সটকে পড়লেও সেনাসদস্যরা তালা ভেঙ্গেই উদ্ধার করেন মাদকদ্রব্য।
অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকা ঘেরাও করে অর্ধশতাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, ৩০টি দেশীয় অস্ত্র ও অন্তত নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানে এক নারী মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেপ্তারদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনীর আভিযানিক দল। এলাকা ভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
সীতাকুণ্ডে দুই পক্ষের বিরোধে যুবদল কর্মী খুন