কার্লো আনচেলত্তির বিশ্বকাপ বাছাইপর্বের দলে ঠাঁই হয়নি নেইমারের। মাঠে নামলেই এখন চোটে পড়েন ব্রাজিলের এই তারকা ফুটবলার। তাই ২০২৬ বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা –সেটা অনিশ্চিত্। তবু উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই আসর নিয়ে অনেক আশা ব্রাজিল সুপারস্টারের।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ডিজনিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘বিশ্বকাপ কেমন হবে, সেটা তো আপনারা দেখতেই পাবেন। আমার মনে হয়, এটা পাগলাটে হতে যাচ্ছে। এটা সবকিছু বদলে দিতে পারে, যা সবার জন্যই ভালো হবে।’
নেইমার আরও জানান, উত্তর আমেরিকার ক্রীড়া ইভেন্টগুলো তিনি খুব উপভোগ করেন, ‘আপনি শুধু বাস্কেটবল দেখার জন্য এনবিএতে যান না। সেটা একটা অনুষ্ঠান। একটা বিরতি আছে, মানুষ নাচানাচি করে, ভক্তরা সিটি বাজায়। খেলার আগে বিখ্যাত কেউ জাতীয় সঙ্গীত গায়। এসব আপনার সময়কে মূল্যবান করে তোলে।’
৪৮ দলের বিশ্বকাপ ঘিরে ব্রাজিল সুপারস্টারের পরমর্শ, ‘দর্শকদের মনোসংযোগে বিঘ্ন না ঘটিয়ে অনেকভাবেই বিনোদন দেওয়া যেতে পারে। যদি এটাকে আপনি রেফারেন্স হিসেবে নেন, তাহলে ব্রাজিলের জন্য ভালোই হবে। ৯০ মিনিটের ফুটবল ম্যাচে হাফটাইমে কোনো আয়োজন থাকে না। সবাই স্টেডিয়ামের গেটে আড্ডা দিতে যায়। সেটা কেন স্টেডিয়ামের ভেতরে হবে না? ভিন্ন কিছু কেন করা হয় না?’
৩৩ বছর বয়সী নেইমার আরও জানান, যদি ফিট থাকেন তাহলে ২০২৬ বিশ্বকাপে খেলবেন। এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন নেইমার। এছাড়া জাতীয় দলের হয়ে ১২৬ ম্যাচে ৭৯টি গোল করেছেন, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ।
আইসিসিও খুশি, তবে লম্বা সময় বিসিবিতে থাকব না: বুলবুল
বিদায় হচ্ছেন ফারুক; বিসিবির দায়িত্ব নিতে প্রস্তুত বুলবুল
লিটন বললেন ‘সামনে আরও দুটি ম্যাচ আছে’