বগুড়া চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে বগুড়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এ জেলায়।
এসময় ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের সর্বোচ্চ।
টানা বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে হাঁটু পানি জমে। এসময় দুর্ভোগে পড়ে শহরে চলাচলকারীরা। শহরের সাতমাথা, বড়গোলা, সহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বিঘ্নিত হয়েছে।
শুক্রবার ছুটির দিনে বাজারে আসা লোকজন বেকায়দায় পড়েছেন, তারা ছাতা নিয়ে বাজারে আসেন। রাস্তায় পানি জমে ভোগান্তি আরো বাড়ে। বাজারে ক্রেতা বিক্রেতাও কম, যার কারণে বেচাকেনাও কম বলে জানান ব্যবসায়ীরা।
আবহাওয়া অফিস বগুড়ার উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানিয়েছেন, মাঝারী ধরনের ভারি বৃষ্টি চলমান রয়েছে। শুক্রবার রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে, নিম্ন চাপের কারণে বৃষ্টি হচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
নিখোঁজের ৩ দিন পর ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
পাঁচ মাসেই এসি মিলান কোচ বরখাস্ত