বগুড়ায় ডা. জোবাইদা রহমানের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ৩০ মে ২০২৫, ০৪:৩৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের নির্দেশনায় বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগীদের সেবা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দত্তবাড়ীতে জিয়াউর রহমান শিশু হাসপাতালে ড্যাবের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগীদের সেবা ও প্রতিরোধমূলক পরামর্শ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের পরামর্শমূলক পুস্তিকা বিতরণ করা হয়। সাধারণ মানুষের জন্য হৃদরোগ যাতে আগেই প্রতিরোধ করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে ডা. জোবাইদা রহমান বই লিখেছেন। তার জন্য এবং জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন ডা. বিটু।

এ সময় হৃদরোগ সচেতনতা নিয়ে ডা. জোবাইদা রহমানের বার্তা পড়ে শোনানো হয়। শহরের দত্তবাড়িতে জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল তৈয়ব জাকির, ডা. শাহ মো. শাহজাহান, ডা. আজফারুল হাবিব রোজ, মাফতুন আহমেদ খান রুবেল, অধ্যক্ষ মীর শাহে আলম, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, ডা. ওয়াহেদ, ডা. ইউনুস, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জাহাঙ্গীর আলম, সরকার মুকুল, শাহজাদী লায়লা আরজুমান বানু, নাজমা আক্তার।

এতে ডা. পাভেল বলেন, জিয়ার হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত, নেতা হিসেবে অবিসংবাদিত অবস্থায় পৌঁছেছিলেন, তার হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে এখনো ষড়যন্ত্র চলছে। জীবনের শেষ দিন পর্যন্ত সৎ আদর্শিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন শহীদ জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, দেশের মানুষ জিয়া পরিবারকে পছন্দ করে কারণ, জিয়া পরিবার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনগণের পাশে রয়েছে জিয়া পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত