রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বৈষম্যবিরোধী ও এনসিপি নামধারী একদল চিন্থিত মব সন্ত্রাসীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার, প্রশাসন, পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনী পক্ষ থেকে বার বার মব সন্ত্রাস বন্ধ করার কথা বলা হলেও বৈষম্যবিরোধী, এনসিপি, ইসলামী, ইনকিলাবি, জুলাই নামধারী চিন্থিত মব সন্ত্রাসীরা পুলিশ, সশস্ত্রবাহিনী, যৌথ বাহিনীকে চ্যালেঞ্জ করে তাদের নাকের ডগায় প্রতিদিন মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
জাসদের বিবৃতিতে সরকার ও রাষ্ট্রের মদদপুষ্ট মবের মুল্লুকের অবসানে দেশবাসীকে সোচ্চার এবং প্রতিরোধে শামিল হবার আহ্বান জানানো হয়।
