ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার অতুল মন্ডল (১৪), রাতুল মন্ডল (২৪) ও পিতা আমজাদ মন্ডল (৫০)।
মঙ্গলবার(৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এদুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি শেরপুর যাচ্ছিলেন। পথে গাড়িটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে ধাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হয়। এঘটনায় আহত ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ গোড়াই হাইওয়ে থানায় রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জালাল উদ্দিন বলেন, লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সারিয়াকান্দি পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ফেনীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট