দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ফেনসিডিল, নেশাজাতীয় এম্পোল ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (৫ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৭নং সাব পিলার সংলগ্ন স্টেশনের পার্শ্বের এলাকা থেকে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে বিজিবি।
বিজিবির হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক বলেন, ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে চোরাকারবারি দল দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদ পায়। পরবর্তীতে অধিনায়ক মহোদয়ের নির্দেশে আমিসহ বিজিবির একটি টহল দল সীমান্তের ওই এলাকায় অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে ভারত থেকে এক চোরাকারবারি একটি বস্তা নিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করে। এসময় বিজিবির কাছাকাছি চলে আসলে আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পুনরায় ভারতে পালিয়ে যায় ওই চোরাকারবারি।
এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে এবং এর ভিতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। পরে সেই বস্তা থেকে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল ৬৫ বোতল, নেশাজাতীয় এম্পোল ৯৮৫ পিস, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৮ হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলির সিজার মূল্য ১৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। মাদকদ্রব্য ও নারী ও শিশু পাচারের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে ভারত থেকে পুশইন রোধে বিজিবি সবর্দা সতর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
থমকে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
৫ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি তারেক রহমানের