ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মহান আল্লাহর নিকট আত্মসমর্পণের প্রত্যয় নিয়ে আবারও এসেছে ঈদুল আজহা। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রূপায়ণ সিটি উত্তরার ফরিদা বেগম জামে মসজিদে আজ শনিবার সকাল ৭টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের জামাতে শামিল হন। নামাজ আদায় শেষে পরিচিত-অপরিচিত, স্বজন, ছোট-বড় সবাই কোলাকুলি করেন। এরপর প্রতিপালকের কাছে নিজের প্রিয় বস্তু উৎসর্গ করার নিয়তে পশু কোরবানি করেন। ছোট বড় নির্বিশেষে সবাই নিজেদের মধ্যে এই আনন্দ উপভোগ করেন।
রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি, যেখানে সমমনা মানুষদের জন্য আধুনিক নাগরিক সুবিধাসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের বিশেষ ব্যবস্থা রয়েছে। ঈদুল আজহার এ আয়োজন তারই একটি অংশ, যা সকলকে একত্রিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
