রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে ২০২৩ বিশ্বকাপের তদন্ত রিপোর্ট ফাঁস হওয়াকে কেন্দ্র করে তামিম ইকবালের সঙ্গে আবারও দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এসবের মাঝে দেশের বাইরেই ঈদ কাটালেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার।
যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পেসার আল-আমিন হোসেন। হাস্যোজ্বল সেই ছবির ক্যাপশনে লিখেছেন ‘ঈদ মোবারক’। এই পোস্টের কমেন্টেও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আল-আমিন। ভক্তরাও শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাদের প্রিয় তারকাদের। এদিকে চিত্রনায়ক জায়েদ খানও সাকিবের সঙ্গে ঈদের সেলফি পোস্ট করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ২০২৩ বিশ্বকাপে ব্যর্থতার তদন্ত রিপোর্ট গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। বিতর্কে ভরপুর ওই বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে মাত্র ২টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সাকিব তদন্ত কমিটিকে বলেছিলেন, নাসুমকে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের চড় মারার ঘটনাটা তামিম ইকবালই ফাঁস করেছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর তামিম ইকবালও সাকিব এবং অজ্ঞাত ব্যক্তিদের উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার
ব্যাঙ্গ-বিদ্রূপের শিকার হয়ে মুখ খুললেন এমবাপ্পে